ফটিকছড়ি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মান যাচাই এবং মানোন্নয়নে সৌজন্য পরিদর্শন করেন সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজবী। শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাদের সাথে কুশলা বিনিময় করে লেখাপড়ার মান যাচাই করেন তিনি। তিনি বলেন, সুন্নি নুরানী মাদ্রাসার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দের সাথে পড়তে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, কমপক্ষে ৬০ হাদিস মুখস্ত, শুদ্ধভাবে নামাজ এবং ইসলামের হুকুম আহকাম ও দ্বীন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পাবে। তাই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে সহি শুদ্ধ কুরআন–হাদিস অধ্যয়নে সুন্নি নুরানি বোর্ডের অন্তর্ভুক্ত হওয়া জরুরি। এর মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ সকলের উভয় জগতের নাজাতের উসিলা হবে এবং জীবনের প্রতিটি স্তরে সৎ পথে থাকার শক্তি পাবে বলে মন্তব্য করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সুন্নি নূরানী বোর্ড ফটিকছড়ি কেন্দ্রের পরিচালক নজরুল ইসলাম আল কাদেরী। তাছাড়াও প্রতিটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান নূরানী শিক্ষকবৃন্দ এবং উক্ত প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিলো পেলাগাজি দিঘি পাইন্দং ছৈয়দিয়া তৈয়্যবিয়া ফোকানিয়া নুরানি মাদরাসা, সেয়ানপাড়া কাঞ্চননগর খাজা মঈনুদ্দিন চিশতিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা, আব্দুল হাদি কাঞ্চনপুরি সুন্নি নুরানি মাদরাসা, মালেকশাহ্ গেইট কাঞ্চন নগর গাউছিয়া আহমদিয়া সুন্নিয়া নুরানি মাদরাসা, রাঙ্গামাটিয়ামির সাহারা দাখিল মাদরাসা, ফটিকছড়ি খাজা গারিব নেওয়াজ সুন্নি নুরানি মাদরাসা, বারৈয়ারহাট নজিরিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদরাসা, রাঙ্গামটিয়া লেলাং আনওয়ারুল উলুম দাখিল মাদরাসা, লেলাং বন্দেরাজা মহিলা মাদরাসা, কিপাইত নগর মুনিরুল উলুম দাখিল মাদরাসা। পরিদর্শন শেষে বোর্ডের চেয়ারম্যান মাদ্রাসার সকল শিক্ষার্থীদের উজ্জ্বল নৈতিক ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।













