সীতাকুণ্ডে একটি পিকআপভ্যানের ধাক্কায় ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট এলাকায় এঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২ টার দিকে মো. মাসুদুুল হক (৩২) নামের এক শ্রমিক তার কাজ শেষে ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট রাস্তার পাশদিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় বেপরোয়া গতিতে আসা একটি ঢাকামুখী পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে চাপা দিলে ঘটনাস্থলে মাসুদুল হক গুরুতর আহত হন এবং পিকআপভ্যানটি সড়কে উল্টে যায়। পরে স্থানীয়রা আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কের মাদামবিবির হাট এলাকায় ঢাকা–মুখী একটি পিকআপভ্যান বেপরোয়া গতিতে এসে এক শ্রমিককে চাপা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত শ্রমিক ফেনী সদর থানাধীন এলাকার বাসিন্দা মো. মাহাবুবুল হকের ছেলে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। ঘটনার পর চালক সড়কের উপর গাড়ি ফেলে রেখে দ্রুত পালিয়ে যান। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।












