চট্টগ্রাম নগরীর ডিসি রোডের মিয়ার বাপের মসজিদ সংলগ্ন এলাকায় নির্মাণাধীন সেতুর কাজ প্রায় দীর্ঘ তিন বছরেও শেষ না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বাস্তবায়িত মেগা প্রকল্পের আওতায় এই সেতুর নির্মাণকাজ চললেও ধীরগতির কারণে প্রতিদিন হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। গত শুক্রবার বিকেল ৫টার সময় দ্রুত কাজ শেষ করার দাবিতে স্থানীয় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে নেতৃত্ব দেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ।
এসময় এমদাদুল হক বাদশাহ বলেন, সামান্য একটি ব্রিজের কাজ সম্পন্ন করতে যদি তিন বছর সময় লেগে যায়, তবে এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত কোনো কারণ আছে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। দ্রুত কাজ শেষ করতে হলে শ্রমিক সংখ্যা বাড়ানো জরুরি। কিন্তু এখানে অল্পসংখ্যক শ্রমিক দিয়ে কাজ চালিয়ে জনভোগান্তিকে দীর্ঘায়িত করা হচ্ছে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। ব্রিজ এর কাজ কচ্ছপের মত চলায় শুধু যাতায়াতই নয়, বরং পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখায় ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এসময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী নাছিম, নগর যুবদলের সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, চকবাজার থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক, রহিম মিনু, যুবদল নেতা মো. জাহেদ, মো. মিজান, নগর ছাত্রদলের সাবেক সহ–সভাপতি সালেহ নূর নাসিম, নগর ছাত্র দলের সাবকে যুগ্ম সম্পাদক মো. রায়হান, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ–সভাপতি রাকিবুল হাসান রাকিব, চকবাজার থানা তাঁতীদলের আহ্বায়ক মোহাম্মদ জাহেদ, মো. জাফর, আব্দুল আজিজ, ফারুক, চকবাজার থানা ছাত্রদল নেতা রাজু আহমেদ, জাহেদ, ফাহিম, নোমান সাইফুল ইসলাম, সাদ্দাম, জাকির, আবিদ, ইমরান, মোমিন, নয়ন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।














