সুন্নিয়তের দর্শনের প্রাতিষ্ঠানিক রূপকার ছিলেন আল্লামা সেহাব উদ্দিন খালেদ

হাদিয়ে জামান কনফারেন্সে বক্তারা

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ৯:৫৯ পূর্বাহ্ণ

শাহসূফি আল্লামা সৈয়দ এজেডএম সেহাব উদ্দিন খালেদ আলকাদেরী আলচিশতি (রহ.) স্মরণে হাদিয়ে জামান কনফারেন্স রাজধানী ঢাকায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়।

আহলা দরবার শরীফ আন্‌জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার আয়োজনে এবং হযরত শাহ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.) হাইকোর্ট মাজার শাখার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হাদিয়ে জামান কনফারেন্সে সভাপতিত্ব করেন আন্‌জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়ার প্রধান পৃষ্ঠপোষক আহলা দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহসূফি সৈয়দ আবরার ইবনে সেহাব আলকাদেরী আলচিশতি (মজিআ)। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম ও সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভান্ডারী (মজিআ)। কনফারেন্সে বক্তারা বলেন, সুন্নিয়তই মানব মুক্তির অবিকল্প রূপরেখা। সুন্নিয়তের গণমুখী ইনসাফ ভিত্তিক দর্শনের প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক রূপকার ছিলেন হাদিয়ে জামান আল্লামা সৈয়দ সেহাব উদ্দিন খালেদ (রহ.)। সুন্নি মতাদর্শ প্রচারে নিবেদিত জাতীয় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। সভাপতির বক্তব্যে শাহসুফি সৈয়দ আবরার ইবনে সেহাব বলেন, বৃহত্তর সুন্নি ঐক্যের স্বপ্নদ্রষ্টা ছিলেন আল্লামা সৈয়দ সেহাব উদ্দিন খালেদ (রহ.)। তাঁর বিনয়, সরলতা উদারতা ও মহানুভবতা সত্যিই অতুলনীয়। প্রধান অতিথি শাহাজাদা শাহসুফি সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব বলেন, মাইজভাণ্ডারী দর্শনে মানবতা ও ইসলামের গণমুখী ধারা পরিস্ফুটিত হয়েছে। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা কাযী মুঈনউদ্দিন আশরাফী। আলহাজ্ব মাওলানা কাজী জসিম উদ্দিন নূরী ও মুশফিকুর রহমান নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ও আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আরবী বিভাগের অধ্যাপক আল্লামা ড.আব্দুল্লাহ আল মারুফ, জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি কাজী আব্দুল আলিম রিজভী, আল্লামা আ ন ম নাজমুল হুসাইন নঈমী, পীরজাদা শাহসূফি মাওলানা সৈয়দ আহমুদুল হক মাইজভান্ডারী, আল্লামা মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, ইসলামী ফ্রন্ট নেতা গোলাম মাহমুদ মানিক ভূইয়া, পীরজাদা ইঞ্জিনিয়ার জেহাদুল ইসলাম নূরী, ডা.এস এম সরোয়ার আলম, আ ন ম নঈমুল কুদ্দুস আলকাদেরী, আবুল হোসেন মাষ্টার, মুহাম্মদ আবদুল হাকিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে সাইফুদ্দিন কাদের চৌধুরীর স্মরণসভা
পরবর্তী নিবন্ধচলচ্চিত্র ও কবিতার শিল্পতাত্ত্বিক মেলবন্ধন