পরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে নগর বিএনপির সেবা কার্যক্রম অব্যাহত থাকবে

৪০নং ওয়ার্ডে নাজিমুর রহমান

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেছেন, পরীক্ষার্থীদের সফলতার পেছনে অভিভাবকদের ধৈর্য, ত্যাগ ও নিরবচ্ছিন্ন মানসিক সহায়তা অনস্বীকার্য। বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণেই কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চলমান নগর সেবা কার্যক্রমের মধ্যে ৪০নং ওয়ার্ডে পতেঙ্গা হাই স্কুল, ৩৮নং ওয়ার্ডে বেগম জান স্কুল, ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে পিএইচ আমিন একাডেমি পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বসার স্থান, বিশুদ্ধ খাবার পানীয়, শুকনো খাবার পরিবেশনের কার্যক্রম পরিদর্শন করেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান।

এ সময় মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, আহবায়ক কমিটির সদস্য মুজিবুল হক, হানিফ সওদাগ, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা: মোহাম্মদ নূরুল আফছার, সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, শ্রমিক নেতা মো: জাফর, মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিম, ৪০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী হারুন, ৪০নং ওয়ার্ড বিএনপির আহবায়ক লোকমান, ১১নং ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম, আহবায়ক শফিউল্লাহ, ৩৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম, ৪১নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব আলি আজম, ১১নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সেলিম বাঙালি, ২৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফারুকসহ মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনর নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরায় খানকায়ে শাহ আলী রজার (রা.) ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন
পরবর্তী নিবন্ধজনগণের দেওয়া গণভোট জনগণের জন্য বাস্তবায়ন করুন