মোহরায় খানকায়ে শাহ আলী রজার (রা.) ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন

| বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ at ৬:৩৪ পূর্বাহ্ণ

আনোয়ারায় ওষখাইন আলি নগর দরবার শরীফ (বড় মিঞার রশিদ মঞ্জিল)’র উদ্যোগে চান্দগাঁও থানার মোহরার বৈঠকঘর খানকায়ে শাহ আলী রজার (রা.) পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এটির উদ্বোধন করেন খানকাহ শরীফের প্রধান পৃষ্ঠপোষক শাহসুফি মুহাম্মদ ইলিয়াছ রজা (.জি..)। বর্তমানে বহুতল ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে। এসময় উপস্থিত ছিলেন ওষখাইন আলী রজা (রা.) আলিম মাদরাসার মহাপরিচালক শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া (মা.জি..), শাহজাদা মাওলানা মুহাম্মদ নেছার মিঞাসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ। এসময় শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া বলেন, হযরত শাহ আলী রজা কানু শাহ (রা.) উছিলায় অতি দ্রুত সময়ের মধ্যেই পুননির্মাণ কাজ সম্পন্ন হবে এবং এটি ভবিষ্যতে ইসলামী শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধপরীক্ষার্থীদের অভিভাবকদের পাশে নগর বিএনপির সেবা কার্যক্রম অব্যাহত থাকবে