আনোয়ারায় চলমান খাল খনন কাজ পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার পরৈকোড়া ইউনিয়নে বাংলাখালী খাল পুনঃখনন কাজ পরিদর্শন আসেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স–ট্রাফিক) শেখ মো. সেলিম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, বিএডিসির চট্টগ্রাম দক্ষিণের সহকারী প্রকৌশলী বেলাল হোসেন প্রমুখ। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সরকারের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও কাজের মান নিশ্চিতকরনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দিকনির্দেশনা দেন মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
জানা গেছে, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূ–উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলাখালী খাল পুনঃখনন কাজ গত ১৮ এপ্রিল থেকে শুরু হয়।














