বৈশাখে

শিবুকান্তি দাশ | বুধবার , ২২ এপ্রিল, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

বৈশাখ মানে কড়কড়ে রোদ সবুজ গাছের পাতা

আম কাঠঁলের গন্ধে বিভোর কিশোর মনের খাতা

বৈশাখ এসে দেয় রাঙ্গিয়ে রঙিন ফুলের ডালা

গলায় পড়ি মালা।

বৈশাখ আনে ঘরে ঘরে নতুন দিনের গান

বটের ছায়া তরুলতায় যায় জুড়িয়ে প্রাণ

বৈশাখ মানে হালখাতার এক আনন্দ উৎসব

সবার প্রাণে দোল দিয়ে যায় প্রাণের কলরব।

বৈশাখ আসে গাঁয়ের মাঠে কত্তো মেলা খেলা

ঘোড় দৌড় আর পুতুল খেলায় যায় গড়িয়ে বেলা

বৈশাখ মানে প্রাণে বাজে বিশ্বকবির গান

রবীন্দ্রনাথ পথের দিশা স্বপ্ন অফুরান।

পূর্ববর্তী নিবন্ধকালজয়ী মেলা
পরবর্তী নিবন্ধবৈশাখী মেলা