ইচ্ছে করে

পূর্বা চৌধুরী | বুধবার , ২৮ অক্টোবর, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

ইচ্ছে করে আমি ও যাই নদীর কাছে

ডুব সাঁতারে মেতে উঠি জলের সাথে

শাপলা শালুক, শামুক ঝিনুক কুড়িয়ে এনে

খেলব আবার নতুন করে পুরনো খেলা।

ইচ্ছে করে আমিও যাই ফুলের কাছে

সুবাস শুঁকতে নতুন করে ভরব হৃদয়,

মাতব ফুলে প্রজাপতির পাখায় চড়ে

হাওয়ার তালে ঘুরব আবার রঙিন হয়ে।

ইচ্ছে করে আমিও যাই পাখির কাছে

পাখির ছানা কিচির মিচির শব্দ করে

ঠোঁটে করে ঘাস নিয়ে যে কী মনোরম

বানায় বাসা, পাতার ফাঁকে ডালে ডালে

বুনছে আবার নতুন আশা।

পূর্ববর্তী নিবন্ধপ্রমাণ হলো
পরবর্তী নিবন্ধউর্ধ্বে রাখে শির