হাটহাজারীতে তালা কেটে বৌদ্ধ মন্দিরের দান বাক্সের টাকা চুরির খবর পাওয়া গেছে। উপজেলার মির্জাপুর গৌতমাশ্রম বিহারে গত সোমবার দিবাগত রাতের কোন এক সময় এই চুরির ঘটনা ঘটেছে বলে প্রাপ্ত সংবাদ প্রকাশ। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। জানা যায়, গত সোমবার দিবাগত রাতে বিহারাধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথেরো একটি গুরুত্বপূর্ণ থাকায়, বৌদ্ধ মন্দিরের উপাধ্যক্ষ ও শ্রমন প্রতিদিনের মত মন্দিরের মূল ফটকসহ সমস্ত দরজার তালা বন্ধ করে ঘুমিয়ে পরে। চোর রাতের কোন এক সময় গৌতমাশ্রম বিহার / মন্দিরের পাকা সীমানা প্রাচীর টপকিয়ে মন্দিরের ভিতরে ঢুকে আটাশ বুদ্ধের কক্ষের দরজার তালা কেটে মুল মন্দিরের সিংহ শয্যায় শায়িত বুদ্ধের কক্ষে ঢুকে সেখানে রক্ষিত দান বাক্সের তালা ভেঙে বাক্সে রক্ষিত টাকা চুরি করে নিয়ে গেছে। বিষয়টি গৌতমাশ্রম বিহার পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।











