শত বছরের এই ইতিহাস
নয়তো কেবল মেলা
জব্বারেরই স্বপ্ন সাহস
ভাসায় আলোর ভেলা।
দেয় কাঁপিয়ে শোষকের ভীত
শক্তির জাগরণ
হোক নির্ভীক যুবকেরা সব
এই ছিল তার পণ।
লালদিঘী মাঠ ধুলোয় ধুসর
বাজে করতাল ধ্বনি
বলিদের লড়াই কসরতে
কেঁপে উঠে ঐ শনি।
গৌরব নিয়ে সৌরভ ছড়ায়
কালজয়ী মেলা
বৈশাখ এলেই ছুটে যাই তাই
রুদ্র তাপের বেলা।








