বিসিবির বর্তমান এডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে ব্লক করে রেখেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক ও বর্তমান অধিনায়কদের ‘ক্যাপ্টেন্স কার্ড’ তুলে দেওয়া হয়। সেখানে দেওয়া বক্তব্যে তামিম জানান এই অনুষ্ঠানের জন্য বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তখন দেখেন তিনিও ব্লক লিস্টে। তামিম বলেন, ‘এখানে যেসব অধিনায়ক আসতে পারেননি সবার সঙ্গেই যোগাযোগ করেছি আমি। আমি মাশরাফি ভাই, সাকিব, ফারুক ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি তারপর বুঝতে পারলাম যে আমিও ব্লকলিস্টে।’













