চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের এক সভা গত ১৩ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সাইফুল্লাহ্ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিনুল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বর্ষীয়ান ক্রিকেট কোচ তপন দত্ত। সভার আলোচনায় অংশগ্রহণ করেন মাহফুজুর রহমান পল্লব, আমিনুল হক, মনসুরুল হক প্রিন্স, ফারুক হোসেন টিটু, ফিরোজ খান, আবু নেওয়াজ লিখন, আর ডি নাথ কাজল, মোমিন খোন্দকার, মোহাম্মদ হাসান, শেখ সালাহ্উদ্দিন, কুলসুমা বেগম, ফয়েজ উল্লাহ্ সুমন, মোহাম্মদ তানভির প্রমুখ। উম্মুক্ত আলোচনায় সংগঠনের কার্যক্রম আরো জোরদার করার ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। আগামী এক মাসের মধ্যে একটি গেট টুগেদার এবং সংগঠনের ব্যানারে একটি টুর্নামেন্ট আয়োজনেরও সিদ্ধান্ত হয়।













