আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদে কুরআন ও নামাজ শিক্ষা কাল থেকে শুরু

| শুক্রবার , ১৭ এপ্রিল, ২০২৬ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বয়স্কদের জন্য ৪০ (চল্লিশ) দিন ব্যাপী ছহীহ কুরআন ও নামাজ শিক্ষা কোর্সের ২২৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচি আগামীকাল ১৮ এপ্রিল বাদ মাগরিব হতে আন্দরকিল্লা শাহী মসজিদে শুরু হচ্ছে।

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের কোর্সের মুয়াল্লিম ক্বারী মোঃ আবদুল আজিজ (০১৮২১০২৮৫৮৯) কুরআন ও নামাজ শিক্ষা কোর্স, শাহী জামে মসজিদ, আন্দরকিল্লা, চট্টগ্রামের সাথে সত্বর যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ৫ দিনব্যাপী স্কাউট সমাবেশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধডা. আখতার হোসেন চৌধুরীর ইন্তেকাল