চট্টগ্রাম মেডিকেল কলেজের ডার্মাটোলোজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, চট্টগ্রামের বিশিষ্ট স্কিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আখতার হোসেন চৌধুরী আর নেই। গতকাল বাংলাদেশ সময় বিকেল চারটায় তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে —রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
আজ বাদ জুমা সিডনির লাখাম্মা জামে মসজিদে জানাজা শেষে মরহুমের লাশ সিডনিতেই দাফন করা হবে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী।














