ডিসি অফিসের সামনে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মানববন্ধন

ভিডিও ভাইরাল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

নগরীর কোর্টহিলের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের মানববন্ধনের একটি ভিডিও সামাজিত যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে লাইন ধরে দাঁড়িয়ে আছেন বেশ কিছু যুবক। ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে গোলাম সামদানি নামে একজন লিখেছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিন বলেন, মানববন্ধনটি কখনের তা যাচাই করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযোদ্ধার সংখ্যা সংসদে জানালেন মন্ত্রী
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে প্রফেশনাল ডেভেলপমেন্ট ও মাইন্ডসেট নিয়ে প্রশিক্ষণ কর্মশালা