রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৬ মার্চ, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

মশকরা

কী দেখছি, কী শুনছি

বলার কোনো কারণ নেই

যদিও এখন বলতে পারি

বলায় কোনো বারণ নেই।

ঘরে–বাইরে চতুর্দিকে

চলছে কেবল মশকরা–

সঙ্গে আছে কমপিটিশন

তাঁকেই কেবল বশ করা।

আমরা হলাম আম–জনতা

রাজনীতিতে আস্থা চাই–

নিশ্চিন্তায় দিন কাটানোর

একটা কেবল রাস্তা চাই।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে হকখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এরশাদ উল্লাহ
পরবর্তী নিবন্ধএক অনন্য প্রেসক্রিপশন