সীতাকুণ্ডে বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রান্নাঘরসহ অন্তত ১৪টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এদিন ১নম্বর সৈয়দপুর ইউনিয়নের বহরপুর গ্রামের বাসিন্দা কালু দাস, নয়ন দাস, আসু রানি দাস, জীবন দাস, পনদাস, কশব দাস ও খুদিরাম দাসের বসতঘরে হঠাৎ করে আগুন লেগে যায়। তবে স্থানীয়রা জানান এ অগ্নিকাণ্ডে সর্বমোট শুধু বসতঘর পুড়েছে ১০টি। অপরদিকে এ ঘটনায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছানোর আগেই সড়ক থেকে গ্রামটি দূর হওয়াতে মহুর্তে আগুনের লেলিহান শিখায় মহুর্তে ৭টি বসত ঘর ও ৭টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। এদিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, আমরা বহরপুর গ্রামে অগ্নিকাণ্ডের বিষয়টির খবর পেয়েছি সকাল পোনে ১১টার দিকে। খবর পেয়ে আমরা ওই এলাকায় পৌঁেছ আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার আগেই অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এসময় ৭ জন ব্যক্তির রান্নাঘরসহ ১৪টি বসতঘরের ক্ষয়ক্ষতি হয়েছে।












