তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি আজ চট্টগ্রাম আসছেন। দুপুর একটা নাগাদ বিমানযোগে চট্টগ্রামে পৌঁছে তিনি চট্টগ্রাম প্রেসক্লাব পরিদর্শন করবেন। দুপুর আড়াইটায় তিনি চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হবেন।
পরে তিনি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্রে রূপান্তর (১ম পর্যায়) শীর্ষক প্রকল্প ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন করবেন। পরে তিনি চট্টগ্রাম ক্লাবে প্রেসক্লাবের ইফতার মাহফিলে যোগ দেবেন।
সন্ধ্যায় ইফতার শেষে তিনি চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। রাতেই তিনি ঢাকা ফিরে যাবেন বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।












