সিজেকেএস আয়োজিত সর্বশেষ দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে নিয়ে সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে সিসিএস ট্যালেন্ট কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ চট্রগ্রাম জেলা স্টেডিয়ামে অতি শীঘ্রই শুরু হতে যাচ্ছে। টুর্নামেন্টে অতি সমপ্রতি শেষ হয়ে যাওয়া সিসিএস ক্লাব কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে যারা ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরীতে রেজিস্ট্রেশন করেছিল কিন্তু ড্রাফট পদ্ধতিতে কোন ক্লাবের পক্ষে অংশগ্রহণের সুযোগ পায়নি সে তালিকা হতে আসন্ন টুর্নামেন্টে অংশগ্রহনে আগ্রহী ক্লাবগুলোকে ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরী হতে ২ জন করে মোট ৪ জন, সিজেকেএস আয়োজিত সর্বশেষ দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে নিবন্ধিত খেলোয়াড় হতে ১২ জন এবং চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা যারা বিসিবি আয়োজিত বিভিন্ন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহন করেছে বা ট্রায়ালে ছিল অথচ সিজেকেএস আয়োজিত কোন পর্যায়ের ক্রিকেট লিগে অংশগ্রহন করেনি বা নিবন্ধিত হয়নি এ ধরনের ২ জন খেলোয়াড়কে দলভুক্ত করতে হবে। অর্থাৎ বর্নিত ক্যাটাগরী মোতাবেক সর্বমোট ১৮ জন খেলোয়াড় একটি ক্লাব দলভুক্ত করতে পারবে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহনে আগ্রহী সিজেকেএস অনুমোদিত দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোকে আগামী ২০ ফেব্রুয়ারি বিকাল ৪টার মধ্যে সিসিএস কার্যালয়ে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫,০০০ টাকা পরিশোধপূর্বক ক্লাবের নিজস্ব প্যাডে সম্মতি প্রদানের জন্য বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।










