আনোয়ারায় ভোটকেন্দ্রে মোমবাতি সমর্থককে মারধরের অভিযোগ

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের গুন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে মোমবাতি প্রতীকের সমর্থক জহিরুল ইসলাম হেলালকে মারধরের অভিযোগ উঠেছে।

আজ বৃহস্পতিবার সকাল দিকে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের আশপাশে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে মোমবাতি প্রতীকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পরিকল্পিতভাবে তাদের সমর্থকের ওপর হামলা চালানো হয়েছে। তবে অভিযুক্ত পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত আছে।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও প্রশাসন শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইরান পরমাণু আলোচনা গুরুত্বপূর্ণ মোড়ে
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসুস্থ হয়ে ভোটারের মৃত্যু