রাউজান ক্লাবের হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি প্রদান

| রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৬ পূর্বাহ্ণ

রাউজান ক্লাব শিক্ষা প্রকল্পের অধীনে পরিচালিত হাফেজ বাদশা মিয়া স্মৃতি বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত ৩০ জানুয়ারি আদালত ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধানপ্রফেসর ড. নূ ক ম আকবর হোসেন। বিশেষ অতিথি ছিলেন সরকারি মহসিন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম এবং চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নুরুল কাদের। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাউজান ক্লাব সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবুল। স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি ডা. মোহাম্মদ ওমর ফারুক। উপস্থিত ছিলেন এস এম জাফর চৌধুরী, মোহাম্মদ ইমরান, মো. রিদোয়ান চৌধুরী রুবেল, মো. খোরশেদুল আলম, মাওলানা নাঈম, নাছির উদ্দিন, মো. শফি সিকদার, মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. শামসুদ্দোহা, মো. মামুনুর রশীদ, মো. খোরশেদুল আলম, মাস্টার জাহাঙ্গীর আলম, সাগের হোসাইন, ইমরান হোসেন খান, শেখ তকির আহমেদ, মো. খোরশেদুল আলম চৌধুরী, আব্দুল কাদের, মো. মোজাহেদ, মো. হাসান মুরাদ, রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক মিন্টু দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহযরত শাহজাহান শাহ্‌ (রাঃ)’র ৫২০তম ওরশ আজ শুরু
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে চাক্তাই খাতুনগঞ্জের অতীতের জৌলুস ফিরিয়ে আনা হবে