আর জি একাডেমি চ্যাম্পিয়ন

অনূর্ধ্ব-১৫ একাডেমি কাপ ফুটবল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত ক্লাইম্বসিডিএফএ অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে আর জি ফুটবল একাডেমি। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে তারা ২০ গোলে আকুবদন্ডী ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একাই গোল ২টি করে অধিনায়ক সৈয়দ আবদুল আউয়াল।

খেলা শেষে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় পুরস্কার বিতরণী পর্ব অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ক্লাইম্ব বিডি’র ব্যবস্থাপনা পরিচালক জসীম আহমদ। এই সময় উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা মো. হাফিজুর রহমান, সভাপতি এ্যাড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সহ সভাপতি আমিনুল ইসলাম, মোহাং শাহজাহান, মাহবুব আলম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, মো. নুরুল আবছার, সিডিএফএ নির্বাহী সদস্য মাহমুদুর রহমান মাহবুব, হারুন আল রশীদ, কাজী মো. জসিম উদ্দীন, আবু সৈয়দ মাহমুদ, সাইফুল আলম খান, সরওয়ার আলম চৌধুরী মনি, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত ও সালাউদ্দিন জাহেদ, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, আলী হাসান রাজু, এ এস এম সাইফুদ্দিন, শওকত হোছাইন, মো. আবু বকর ছিদ্দিক, ওয়াসিম কামাল রাজা, সোহেল আহম্মেদ, ফারুক আহমেদ, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. মামুনুল ইসলাম মামুন, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, আইনুল কবির জিতু, বোয়ালখালী প্রবাসী সমাজ কল্যাণ সমিতি, ওমান এর সভাপতি মোহাম্মদ নাসের, সহসভাপতি মোহাম্মদ মহসীন, সদস্য আবু কাউসার লিটন সহ দুই দলের খেলোয়াড় ও কর্মকতারা। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন।

উল্লেখ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুমোদিত ৩০টি একাডেমি দল নিয়ে গত ২৫ ডিসেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হয়েছিল অনূর্ধ্ব১৫ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। দলগুলোকে ১ম রাউন্ডে ৮টি গ্রুপে ভাগ করে শুরু হয় গ্রুপ পর্বের খেলা। পরে গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে ২য় রাউন্ডে কোয়ার্টার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয়। তা থেকে ১ম সেমি ফাইনালে আর জি ফুটবল একাডেমি ৩১ গোলে মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। ২য় সেমিফাইনালে আকুবদন্ডী ফুটবল একাডেমি ১০ গোলে বড়উঠান ফুটবল একাডেমি পরাজিত করে ফাইনালে উঠে।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলে সেরা শরিফুল
পরবর্তী নিবন্ধআয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে বাংলাদেশের চারে চার