পেকুয়ার নতুন এসিল্যান্ড এ এস এম নূরুল আখতার নিলয়ের যোগদান

‎পেকুয়া প্রতিনিধি | বুধবার , ১৫ অক্টোবর, ২০২৫ at ৭:৪০ অপরাহ্ণ

‎‎পেকুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন এ এস এম নূরুল আখতার নিলয়।
‎
‎গত ১৩ অক্টোবর ২০২৫ চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের  সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) এস এম অনীক চৌধুরী স্বাক্ষরিত আদেশে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
‎
‎আজ (১৫ অক্টোবর) কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিক যোগদান করেন তিনি। বিসিএস ৪০ তম প্রশাসন ক্যাডার এ এস এম নুরুল আখতার নিলয় এর নিজ এলাকা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার কৃতি সন্তান।
‎
‎এদিকে বিদায়ী এসিল্যান্ড নুর পেয়ারা বেগমকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে বদলি করা হয়।
‎

পূর্ববর্তী নিবন্ধহাজিরপুল এলাকায় খালে ভেসে উঠল অজ্ঞাত লাশ
পরবর্তী নিবন্ধ২৪ দিন পর চট্টগ্রামে নতুন জেলা প্রশাসক সাইফুল ইসলাম