মেথরপট্টিতে বসতঘরে আগুন

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:০৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানাধীন মেথরপট্টি এলাকায় ছয় রুমের একটি বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। এই ঘটনায় হতাহতের তথ্য পাওয়া যায়নি। গতকাল সন্ধা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (মিডিয়া) কাজী তারেক আজিজ আজাদীকে বলেন, কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

পূর্ববর্তী নিবন্ধরেলওয়েতে ৩ বছরের বেশি সময় কর্মরতদের ৭ দিনের মধ্যে বদলির প্রজ্ঞাপন স্থগিত
পরবর্তী নিবন্ধডিমের আড়তে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার