রেলওয়েতে ৩ বছরের বেশি সময় কর্মরতদের ৭ দিনের মধ্যে বদলির প্রজ্ঞাপন স্থগিত

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৬:০৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দপ্তর থেকে গত ১৪ নভেম্বর এক চিঠিতে রেলওয়ের বিভিন্ন দপ্তরে ৩ বছরের অধিক সময় ধরে কর্মরত কর্মচারীদের ৭ দিনের মধ্যে বদলি–পদায়নের এক নির্দেশনা জারি করা হয়েছিল। কিন্তু ১২ দিনের মধ্যে গতকাল মহাপরিচলকের দপ্তর থেকে অপর এক চিঠিতে পূর্বের সেই বদলির দপ্তরাদেশ স্থগিত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দপ্তরের পার্সোনাল শাখার উপ–পরিচালক পলাশ কুমার সাহা স্বাক্ষরিত এক দপ্তরাদেশে বলা হয়েছে ‘গত ১৪ নভেম্বর মহাপরিচালকের কার্যালয় থেকে ৩ বছরের অধিক সময় ধরে রেলওয়েতে একই দপ্তরে কর্মরত কর্মচারীদের ৭ কর্মদিবসের মধ্যে বদলি–পদায়নের যে নির্দেশনা জারি করা হয়েছিল তা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।’

পূর্ববর্তী নিবন্ধকোভিড ঋণ নিয়ে নায়াগ্রায় ৩ বাড়ি
পরবর্তী নিবন্ধমেথরপট্টিতে বসতঘরে আগুন