সিএসই পরিদর্শনে আইআইইউসির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা

| শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৭:২৬ পূর্বাহ্ণ

পুঁজিবাজার সম্পর্কে সম্যক ধারণা ও প্রায়োগিক পরিচালনা সম্পর্কে অবহিত হতে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে আইআইইউসির ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের একটি দল গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর, আগ্রাবাদ, চট্টগ্রামস্থ কার্যালয় পরিদর্শন করেন। অনুষ্ঠানে সিএসইর পক্ষে উপস্থিত ছিলেন চিফ রেগুলেটরি অফিসার, মোহাম্মাদ মাহাদি হাসান, হেড অফ লিস্টিং কমপ্লায়েন্স, ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট এ কে এম শাহরোজ আলম, ম্যানেজার, ট্রেক, আদনান আব্দুর রাকিব। অধিবেশন পরিচালনা করেন হেড অফ ট্রেনিং অ্যান্ড এওয়্যারনেস এম সাদেক আহমেদ। এতে আইআইইউসির ব্যবসায় শিক্ষা অনুষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ড. সিরাজুল ইসলাম, ড. নাজনিন জাহান চৌধুরী, অধ্যাপক মো. রিজোয়ান হাসান, অধ্যাপক মঞ্জুরুল আলম মজুমদার, অধ্যাপক, আরিফুল হক, প্রভাষক আতিকুর রহমান ও প্রভাষক তানিয়া সুলতানা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহজের প্রাথমিক নিবন্ধন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
পরবর্তী নিবন্ধফটিকছড়ি বিএনপির র‌্যালি ও আলোচনা সভা