বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে আহত একজনের মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে গুরুতর আহত হওয়া বিধান দে (৫২) পাঁচদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিধান দে শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামে ৯ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়া মৃত ঝুনুরাম দের ছেলে। গতকাল বুধবার বিধান দে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেন শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

উল্লেখ্য, গত ২৫ জুলাই দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার শ্রীপুর–খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা পাহাড়ে বন্য হাতির আক্রমণে চারজন কৃষক আহত হয়। এতে গুরুতর আহত হন বিধান দে।

পূর্ববর্তী নিবন্ধঅন্যায়ের কাছে মাথা নত না করা কারবালার শিক্ষা
পরবর্তী নিবন্ধএকে খান মোড় থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১