একে খান মোড় থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ১

বাসে তল্লাশি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলী থানাধীন একে খান মোড়ের বিদ্যুৎ অফিসের সামনে থেকে ১৮ হাজার পিস ইয়াবাসহ মো. মাহমুদুল হোসাইন রাকিব নামের একজনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ গতকাল ভোরে চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের উপর জেদ্দা পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নগর গোয়েন্দা পুলিশের উপ–কমিশনার (বন্দর ও পশ্চিম) মুহাম্মদ আলী হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বাসে তল্লাশি চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ মো. মাহমুদুল হোসাইন রাকিব নামের ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে আহত একজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধকল্পলোক মিডিয়া টাওয়ারে মাসব্যাপী আবাসন মেলা বন্ধ করে দিল পুলিশ