পটিয়ায় শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পটিয়ায় শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৫০০ দুস্থ অসহায় বিভিন্ন স্তরের নারী–পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার পটিয়া পৌরসদরের একটি কমিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌর মেয়র ও শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব বাবুল।

এতে উপস্থিত ছিলেন শাপলা কুঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সচিব অধ্যাপক রওশনগীর আমিরী, আ. লীগ নেতা নুরুল ইসলাম, মনজুরুল আলম, আসাদুজ্জামান আমিরী তানিম, মো. মনজুরুল আলম, ওয়ার্ড আ. লীগ নেতা মাহবুবুল আলম, সাঈদ তালুকদার খোকন প্রমুখ।

এ সময় পৌর মেয়র বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর আসন্ন। এ মাসের ফজিলত হাজার মাসের চেয়ে উত্তম। তাই এ মাসে ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ রাসুলের দেখানো পথে জীবন গঠনের শপথ নিতে হবে। সমাজের অগ্রসর প্রতিটি মানুষকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া প্রয়োজন। এতে মানুষের মাঝে সৌহার্দপূর্ণ পরিবেশ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়।

পূর্ববর্তী নিবন্ধউচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ করে হকারদের বিক্ষোভ
পরবর্তী নিবন্ধঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস প্রদানের দাবি