সিআইইউতে লিগ্যাল ডিবেট কমপিটিশনের ফাইনাল

| বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:২৪ পূর্বাহ্ণ

আইন বিষয়ক যুক্তিগুলো সবার কাছে ছড়িয়ে দিতে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো লিগ্যাল ডিবেট কমপিটিশান–২০২৪ এর জমজমাট ফাইনাল। সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের অডিটোরিয়ামে স্কুল অব ল প্রতিযোগিতার আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা ছাড়াও চট্টগ্রামের খ্যাতনামা আইনজীবী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেয়। সেখান থেকে দুটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। তিনি বলেন, মানবাধিকার এবং আইন বিষয়ক নানা যুক্তিগুলো নিয়ে নিয়মিত আলোচনা হলে বদলে যাবে আমাদের সমাজটা। আর তাই বেশি বেশি শিক্ষার্থীদের বিতর্ক চর্চায় অংশ নিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক ডিন অধ্যাপক এবিএম আবু নোমান এই ধরণের আয়োজন শিক্ষার্থীদের চিন্তাশীল ও যুক্তিবাদী হওয়ার অনুপ্রেরণা জোগাবে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন। সিআইইউর স্কুল অব ল’র সহকারি ডিন নাজনীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শিফাত শারমীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক মোহাম্মদ ফারুক হোসাইন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় দল ‘দুর্দনমনীয়’। অপরদিকে রানার্স আপ হয় ‘ননকনফর্মিস্ট’ দলের সদস্যরা। শারাওয়াত মুনির সাকিফা এতে সেরা বক্তার পুরস্কার লাভ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখুলশী চাইল্ড গ্রামার কেজি স্কুলে পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধঅনিয়মের অভিযোগ, তিন ব্যবসায়ীকে জরিমানা