রাশেদ রউফ-এর অন্ত্যমিল | সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৩১ পূর্বাহ্ণ ইতিহাসে রাজনীতিতে স্থায়ী কোনো বন্ধু যেমন নেই শত্রুরাও স্থায়ী হয়ে নাচে না ধেই ধেই। আজকে শত্রু কালকে মিতা আজকে মধু কালকে তিতা এমন অনেক উদাহরণ– ইতিহাসে আছে– শত্রুমিত্র একসঙ্গে একই মঞ্চে নাচে। তাই তাই তাই রাজনীতিতে সব স্বাভাবিক অবাক হতে নাই।