উত্তর জেলা আ. লীগের উপদেষ্টা হলেন এম. নাসিরুল হক

| সোমবার , ১৯ জুন, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

প্রবীণ সাংবাদিক এম. নাসিরুল হককে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানের স্বাক্ষরে সম্প্রতি এক পত্রে সাংবাদিক নাসিরুল হককে উপদেষ্টা করার তথ্য জানানো হয়। সাংবাদিক এম. নাসিরুল হক ৬০’ এর দশকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আইয়ুব বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠকও ছিলেন। চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক ভিতকে সুদৃঢ় করার লক্ষ্যে সর্বোচ্চ আন্তরিকতা শ্রম, মেধা, পরামর্শ দিয়ে কাজ করার পাশাপাশি তিনি সর্বোপরি প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত রুপকল্প–২০৪১ বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবেন বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছনহরায় আ. লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
পরবর্তী নিবন্ধডা. আফছারুল আমীনের সৎকর্ম অনুসরণ করলেই নতুন প্রজন্ম লাভবান হবে