নতুন বছর শাহীন খান | বুধবার , ১২ এপ্রিল, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ নতুন বছর নতুন গান যাক জুড়িয়ে সবার প্রাণ। ফুলপাখিরা থাকুক ভালো দূর হয়ে যাক সকল কালো। সুখে থাকুক গোটা মন যাক বয়ে যাক সমীরণ ভালো থাকুক মা মাটি সুখটা আসুক ঠিক খাঁটি। কষ্ট সকল দূরে যাক বুকের জমিন ধান ফলাক প্রজাপতি উড়ুক গে মৌমাছিরা ঘুরুক গে।