চান্দগাঁও সিডিএ মডেল আ/এ কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

| রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চান্দগাঁও সিডিএ মডেল আ/এ কল্যাণ সমিতির এ ব্লকের কার্যনির্বাহী পরিষদ (২০২৩–২০২৪) নির্বাচন গতকাল শনিবার সমিতির অফিস ভবনে সম্পন্ন হয়েছে। এতে এড. মো. আবুল বাশার তালুকদার ৪র্থ বারের মত সভাপতি এবং মো. আবদুল মনছুর ৭ম বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

২১ সদস্য বিশিষ্ট উক্ত পরিষদে আরও রয়েছেন– মো. ইয়াকুব খান–সহ সভাপতি (১ম), সৈয়দ হোসেন সিকদার–সহ সভাপতি (২য়), মিজানুর রহমান–সহ সাধারণ সম্পাদক, মো. আলম শাহ–অর্থ সম্পাদক, মোহাম্মদুল আলম সহ অর্থ সম্পাদক, চৌধুরী মো. সাদাতুল আরেফিন (আদনান)-আইন বিষয়ক সম্পাদক, মো. জাফরুল হাসান শরীফ (রুবেল) সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, জাহানারা আক্তার– মহিলা বিষয়ক সম্পাদিকা, মো. দিদারুল আলম খান–সমাজ কল্যাণ সম্পাদক, মো. কামরুল হক–নিরাপত্তা বিষয়ক সম্পাদক, মো. দেলোয়ার হোসেন (রিটন), ইঞ্জি. এস.এম. আইয়ুব, মো. ইকবাল, মো. ইউসুফ, মো. আহসানুল হুদা, কাওসার, জি.এম. সাফায়েত উল হক, মোজাহেদ হোসেন–কার্যনির্বাহী সদস্য। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ডা. এস.এম. সাইদুর রহমান এবং নির্বাচন কমিশনার জামাল উদ্দিন আহমেদ ও মিনহাজ মাহবুব। বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুরআনই ইসলামী জীবন ব্যবস্থার মূলনীতি ও অনুশাসনের উৎস
পরবর্তী নিবন্ধহালিশহর বেগমজান উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি