কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই গতকাল রোববার সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়ন বাছাইয়ের পর গত রাতে চার চেয়ারম্যান প্রার্থীসহ সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার
ও জেলা নির্বাচন অফিসার শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে আগামী ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ। গত ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিনে একটি চেয়ারম্যান পদের জন্য ৪ জন, ৯ টি সাধারণ সদস্য পদের জন্য ৪৩ জন এবং সংরক্ষিত ৩ টি মহিলা সদস্য পদের জন্য ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।













