এনসিসি ব্যাংক লিঃ এর পরিচালনা পর্ষদের সভায় সম্প্রতি এস. এম. আবু মহসীন ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হয়েছেন। এস. এম. আবু মহসীন চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি মহসীন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিঃ এর উদ্যোক্তা পরিচালক ও সাবেক চেয়াম্যান এবং সেন্ট্রাল হসপিটাল লিঃ এর পরিচালক। এছাড়াও, তিনি এনসিসি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এনসিসিবি সিকিউরিটিজ এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের পরিচালক। তিনি এ্যালায়েন্স ডিপ সী ফিশিং লিঃ, ফুড এন্ড একোমোডেশন কোং লিঃ, রেনবো সিএনজি সার্ভিস স্টেশন লিঃ এর চেয়ারম্যান এবং ব্রাদার্স অঙিজেন লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। প্রেস বিজ্ঞপ্তি।













