রাউজান পৌর মেয়রের মতবিনিময় সভা

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

রাউজানকে দুষণমুক্ত রাখার পরিকল্পনার অংশ হিসাবে পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ এলাকার পোল্ট্রি, ডেইরি ফার্ম ও ডায়গোনষ্টিক সেন্টারের মালিকদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, রাউজানকে পরিবেশবান্ধব মডেল উপজেলায় পরিণত করার কর্মসূচি নিয়ে কাজ করছি।

উপজেলা ও পৌরসভাকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রাখতে সকল ধরণের বর্জ্য পথঘাট থেকে কুড়িয়ে নিদিষ্ট এলাকায় রাখা হচ্ছে। এখন থেকে এলাকার পোল্ট্রি, ডেইরি ফার্মের বর্জ্য নিজস্ব উদ্যোগে পৌর সংরক্ষণগারে নিয়ে যেতে হবে। ডায়গনষ্টিক সেন্টারের সকল বর্জ্য পরিবেশ অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে সংরক্ষাগারে নিয়ে ধংস করতে হবে।

গতকাল রোববার এই বৈঠক হয় পৌরসভা মিলানায়তনে। মেয়র বৈঠকে সভাপতিত্ব করেন। কাউন্সিলর জানে আলম জনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর শওকত হাসান চৌধুরী, পৌরসভার সহকারী প্রকৌশলী ওয়াসিম আকরাম, উপজেলা পশু ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, ডেইরি এসোসিয়েট সমিতির সভাপতি জালাল আহম্মেদ, পোল্ট্রি ব্যবসায়ী সুজন চৌধুরী, জসিম উদ্দিন, আবু জাফর, ইমতিয়াজ, ভোমর দাশ গুপ্ত, রতন নাথ, তছলিম উদ্দিন, দিপলু দে দিপু, আবু ছালেক, নাছির উদ্দিন প্রমুখ। বৈঠক শেষে সকল অংশগ্রহনকারীকে বর্জ্য অপসারণের জন্য একটি করে বালতি উপহার দেন।

পূর্ববর্তী নিবন্ধমাদককে নয় জীবনকে উপভোগ করুন
পরবর্তী নিবন্ধপ্রেসিডেন্সি স্কুলে রোবটিক্স সামার ক্যাম্পের উদ্বোধন