চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের স্থগিত নির্বাচন ২৭ ফেব্রুয়ারি

| সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের (চসহই) স্থগিত নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি ২০২২ সংগঠনের চেরাগী পাহাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হবে। গতকাল চসহই নির্বাচন কমিটির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২৭শে ফেব্রুয়ারি সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্থাপিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। শ্রম অধিদপ্তরের এক আদেশে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন স্থগিত করা হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীর বিভিন্ন স্থানে ভাসমান মানুষদের কোভিড টিকা প্রদান
পরবর্তী নিবন্ধআনোয়ারায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ