এম এ ওহাবের মৃত্যুবার্ষিকী আজ

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:২০ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এম এ ওহাবের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ১০টায় হাটহাজারীস্থ মরহুমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও জেয়ারত এবং সকাল ১১টায় দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা। এতে সংশ্লিষ্ট-সকলকে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান অনুরোধ জানিয়েছেন।
মূলধারা’ ৭১ : জননেতা এম এ ওহাবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মূলধারা’ ৭১ এর উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বিকেল ৩টায় আলোচনা সভা ও স্মৃতিতর্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণ করবেন চট্টগ্রাম মহানগর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন, মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমির ভাণ্ডারে সালাওয়াতে রাসুল মাহফিল
পরবর্তী নিবন্ধপদুয়ায় সাড়ে ৫ হাজার ঘনফুট বালু জব্দ, জরিমানা