আমির ভাণ্ডারে সালাওয়াতে রাসুল মাহফিল

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:১৯ পূর্বাহ্ণ

পটিয়ার আমির ভাণ্ডার দরবার শরীফে ১৮তম ১২ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে সালাওয়াতে রাসুল মাহফিলের দশম দিবস গত ২৭ অক্টোবর দরবারের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। শাহজাদা সৈয়দ আশরাফুজ্জামান আমিরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক আ ন ম টিপু সুলতান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে তকরীর পেশ করেন আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী (ম.), প্রধান আকর্ষণ হিসেবে তকরীর পেশ করেন আল্লামা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আলকাদেরী। আরো বক্তব্য রাখেন আল্লামা পেয়ার আহমদ রেজা কাদেরী, মাওলানা সৈয়দ বদরুদ্দোজা আমিরী, সৈয়দ মুহাম্মদ শামসুদ্দোহা আমিরী, শাহজাদা সৈয়দ মুহাম্মদ শাহাদাত হোসাইন আমিরী, মাওলানা মুহাম্মদ মোরশেদুল হক কাদেরী, হাজী মুহম্মদ আবুল ফয়েজ কমিশনার, মুহাম্মদ আমির হোসেন ম্যানেজার, মুহাম্মদ নেওয়াজ উদ্দিন, মুহাম্মদ আবদুল হক, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ নুরুল করিম। সভাপতিত্ব ও মুনাজাতে পরিচালনা করেন শাহসুফি সৈয়দ মুহাম্মদ খায়রুল মোস্তফা শাহ আমিরী। দুরুদ শরীফে খতম আদায় ও মিলাদ কিয়াম পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ মোদ্দাচ্ছের আমিরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ জাবেদ
পরবর্তী নিবন্ধএম এ ওহাবের মৃত্যুবার্ষিকী আজ