মোহাম্মদ জাবেদ

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:১৯ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর সাবেক সম্পাদক মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদের ভাতিজা রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের দারোগা বাড়ি নিবাসী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জাবেদ (৫৪) গত মঙ্গলবার বিকালে সাড়ে ৩টায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার দারোগা বাড়ি সংলগ্ন ঈদগাহ ময়দানে রাত ১০টায় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন আল্লামা শামসুল আলম হেলালী। রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দীন আহবর, কাউন্সিলর জানে আলম জনি, বদরুল কামাল হারুন গভীর শোক প্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাজমুল হক চৌধুরী
পরবর্তী নিবন্ধআমির ভাণ্ডারে সালাওয়াতে রাসুল মাহফিল