লোহাগাড়ার পদুয়া ইউনিয়নে অবৈধভাবে উত্তোলিত সাড়ে ৫ হাজার ঘনফুট বালু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার ইউনিয়নের তেওয়ারীখিল এলাকার টংকাবতী খাল থেকে এসব বালু জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আদেল চৌধুরী নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও আহসান হাবিব। তিনি বলেন, জব্দকৃত বালু নিলামে ১৫ হাজার ১শ টাকায় বিক্রি করা হয়েছে। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নীলুফা ইয়াসমিন চৌধুরীসহ পুলিশের একটি টিম সহায়তা করে।













