১৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা

বিআরটিএ’র অভিযান

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১১:২০ পূর্বাহ্ণ

নগরীতে পৃথক অভিযান চালিয়ে ১৫ মামলায় ১৯ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। জানা গেছে, গতকাল বুধবার নগরীর ২নং গেইট অক্সিজেন সড়কের টেক্সটাইল মোড়ে অভিযান চালিয়েছেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। তিনি ৮ মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসময়ে নগরীর চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করেন বিআরটিএ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ।

পূর্ববর্তী নিবন্ধপদুয়ায় সাড়ে ৫ হাজার ঘনফুট বালু জব্দ, জরিমানা
পরবর্তী নিবন্ধসাজেকে দুই পর্যটক আহত