৮ম সিসিএল জাতীয় টিম স্নুকার চ্যাম্পিয়নশিপ সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় ৪–০ গেমে ঢাকা বোট ক্লাব লিঃ কে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করে এ্যারিনা বাই কিউস্পোর্টস একাডেমি। এছাড়া ৩য় ও ৪র্থ স্থান পায় যথাক্রমে ঢাকা ক্লাব ও কিউ এন্ড ইউ বিলিয়ার্ড। টুর্নামেন্টের হাইয়েস্ট ব্রেকার (৫৮) অর্জনকারী হলেন কিউ এন্ড ইউ বিলিয়ার্ড টিমের আল আমিন। গত ২২ আগস্ট শনিবার সন্ধ্যায় চিটাগাং ক্লাব অডিটরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৃষ্ঠপোষক ইস্টার্ন মোটরস লিঃ এর এমডি রফিকুর রহমান। অনুষ্ঠানের চীফ হোস্ট ছিলেন চিটাগাং ক্লাব লিঃ এর চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড এন্ড স্নুকার ফেডারেশন (বিবিএসএফ)’ র প্রেসিডেন্ট ব্রিঃ জেনারেল (অব.) সরকার মোহাম্মদ শামসুদ্দিন, ভাইস প্রেসিডেন্ট তাজবির সালেহীন ও ট্রেজারার মঞ্জুরুল হক মঞ্জু। স্বাগত বক্তব্য রাখেন চিটাগাং ক্লাব নির্বাহী সদস্য ও স্নুকার মেম্বার ইনচার্জ মো. কামরুজ্জামান লিটন। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন টুর্নামেন্ট ডিরেক্টর চৌধুরী এম মাহতাবউদ্দিন (হুমায়ুন)। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদ, ক্লাব নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাশেম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ (দিলু), মোহাম্মদ কামরুল ইসলাম, শেখ হাছান জামান এবং স্নুকার কনভেনর ফাহাদ বিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। এ টুর্নামেন্টে ৩২টি টিমের ৯৪ জন খেলোয়াড় অংশ নেন। গত ১৩ আগষ্ট এই টুর্নামেন্টের উদ্বোধন হয়।












