চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ইনডোরে সিপিএ–এসএ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ৯টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বন্দরের কর্মকর্তা–কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে শাহেদ–আজমল জুটি চ্যাম্পিয়ন এবং রাসেল–সজল জুটি রানারআপ হওয়ার গৌরব অর্জন করেন। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. নাছির আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপপ্রধান প্রকৌশলী মোস্তফা ইকবাল টিপু ও ওয়ার্কশপ ম্যানেজার প্রকৌশলী তাজউদ্দীন আহমেদ।












