চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের হ্যান্ডবল ইভেন্টের সেমিফাইনালে উন্নীত হয়েছে কল্লোল সংঘ গ্রীণ। সিজেকেএস জিমনেশিয়াম মাঠে অনুষ্ঠিত তৃতীয় দিনের প্রথম খেলায় কল্লোল সংঘ গ্রীণ ১৯–২ গোলে কে এম স্পোর্টিং ক্লাব কে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন মাইকেল। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিল লায়ন এম এ মুছা বাবলু। দিনের দ্বিতীয় খেলায় শতদল জুনিয়র এবং পাঁচলাইশ যুব গোষ্ঠীর খেলা ৭–৭ গোলে ড্র হয়।

এতে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় শতদল জুনিয়রের মো. নিশাদ। তার হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক জাকির হোসেন লুলু। আজ ৩টি খেলা অনুষ্ঠিত হবে। এতে খেলবে সিটি কর্পোরেশন বনাম রাফা ক্রিকেট ক্লাব, ৪টায় কল্লোল গ্রীণ বনাম উল্লাস ক্লাব, ৫টায় স্টার ক্লাব বনাম কে এম স্পোর্টিং ক্লাব।












