২০২৭ ওয়ানডে বিশ্বকাপে কঠিন গ্রুপে বাংলাদেশ

| শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টের প্রাথমিক কাঠামো সাজানো হয়েছে। গ্রুপ ‘এ’–তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। অন্যদিকে গ্রুপ ‘বি’–তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’। অর্থাৎ ২০২৭ বিশ্বকাপের গ্রুপপর্বেই বাংলাদেশকে মোকাবিলা করতে হবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলকে। গ্রুপের আরও একটি দল আসবে বাছাইপর্ব পেরিয়ে। অন্য গ্রুপে ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের সঙ্গে থাকছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। গ্রুপ ‘এ’–এর ষষ্ঠ দলও নির্ধারিত হবে কোয়ালিফায়ার থেকে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ।

পূর্ববর্তী নিবন্ধস্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই মুখ্য : মেয়র
পরবর্তী নিবন্ধএকই দিনে ক্রিকেট, ফুটবল, হকিতে ভরাডুবি