হিজরা খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ এপ্রিল, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার থানাধীন কাপাসগোলা এলাকার হিজরা খাল থেকে বিদ্যুৎ মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ লাশ উদ্ধার করে। নিহত যুবকের আনুমানিক বয়স ২৫৩০ বছর। তার বাড়ি গাইবান্ধায় বলে জানায়প পুলিশ। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, জানান, নিহত যুবক জলাবদ্ধতা প্রকল্পে শ্রমিক হিসাবে কাজ করছিলেন। ধারণা করা হচ্ছেসে বিদ্যুতায়িত হয়ে মারা যেতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধরামুতে বিজিবি কোয়ার্টারে কর্মকর্তার মেয়ের ঝুলন্ত লাশ