বৈশাখ মানে চিরায়িত
বাংলা মা‘র শাশ্বত রূপ
মনের সাথে মন মিলিয়ে
জ্বালাও প্রশান্তির ধূপ
বৈশাখ মানে আঙিনা জুড়ে
হাতি–ঘোড়া র আলপনা
হরেকরকম প্লেকার্ডে
শোভা–যাত্রায় বন্দনা।
বৈশাখ মানে নাড়ু মোয়া
পিঠা পুলি পায়েস
পান্তাভাতে ইলিশ খাওয়ার
কতনা সুখ আয়েশ।
পহেলা বৈশাখ ভোরবেলায়
সূর্যে রাঙা প্রভাত
ডিসি হিলে নাচে গানে
করবে সবাই মাত।







